খেলাধুলা

মেহেরপুর ডিএফএ’র নির্বাচন সহসভাপতি প্রার্থী আলহাজ রমজান আলীর মনোনয়ন প্রত্যাহার

By মেহেরপুর নিউজ

October 23, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩অক্টোবর:

মেহেরপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশ (ডিএফএ) নির্বাচনের সহসভাপতি প্রার্থী আলহাজ মোঃ রমজান আলী তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। আগামী ১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ডি এফ এ’র নির্বাচনে মোট ১১ টি পদের অনুকুলে ১২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন। এতে ২টি সহসভাপতি পদের বিপরীতে ৩ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন।

সহসভাপতি পদে আলহাজ মোঃ রমজান আলী প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় সকল প্রার্থীই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হলেন। এখন কেবল আনুষ্ঠানিক ভাবে নির্বাচনের ফলাফল ঘোষনা বাকি রয়েছে।