মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ ডিসেম্বর: মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সালেহউদ্দিন আহমেদ আবলুর মাতা মরহুমা আইফুল নেছার আত্মার মাগফেরাত কামনায় রোববার তার বাসভবনে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেহেরপুর জেলা পরিষদের নব নিযোগপ্রাপ্ত প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল, জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট, মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু,
মেহেরপুর ফ্রেন্ডস ফাউন্ডেশনের সভাপতি এ এল এম জিয়াউল হকসহ মেহেরপুরের সর্বস্তরের মানুষ দোয়া অনুষ্ঠানে যোগ দেন।
আনসার ও ভিডিপি’র সাবেক উপপরিচালক হাশেম খাঁ’র ৫ম মৃত্যু বার্ষিকী পালন আনসার ও ভিডিপি’র সাবেক উপপরিচালক মরহুম হাশেম আলী খাঁনের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রোববার মেহেরপুর শহরের মিয়াপাড়ায় হাশেম আলী খাঁনের মাজারে ২ দিন ব্যাপি ওরশ অনুষ্ঠিত হয়। কাশিদুল হাসান তারিকের সভাপতিত্বে ওরশ সভায় বক্তব্য রাখেন কামরুজ্জামান খাঁন, তরিকুল ইসলাম মন্ডল, শহিদুল ইসলাম, আবুল কাশেম, শিশির আহমেদ, ঝন্টু খান, মোঃ মুনতাজ আলী, আব্দুর গাফ্ফার, আব্দুর রহমান প্রমুখ। ২ দিনের ওই ওরশে দেশের বিভিন্ন স্থান থেকে হাশেম আলী খানের ভক্তরা অংশ গ্রহণ করেন।