বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

August 15, 2020

মেহেরপুর নিউজ:

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার দুপুরের দিকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখা কার্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সভাপতি রুহুল কুদ্দুসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন ।

শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন শরিফ উদ্দিন, আবু সালেহ, কুতুব পারভেজ, সেলিম হোসেন প্রমূখ। পরে সেখানে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।