মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ জুলাই:
মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৬ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে। শুক্রবার সকালের দিকে মেহেরপুর শহরের গোরস্থান পাড়া থেকে ওই ফেনসিডিল উদ্ধার করা হয়। জানা গেছে, গোপন সংবাদ পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের এস আই আনিছুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মেহেরপুর শহরের গোরস্থানপাড়ার শরবত আলীর ছেলে তারেক ওরফে ক্যামেরুনের বাড়ি থেকে ১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এঘটনায় মেহেরপুর সদর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।