অন্যান্য

মেহেরপুর ডিবি’র অভিযানে ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার

By মেহেরপুর নিউজ

July 31, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ জুলাই:

মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে।  শনিবার দুপরের দিকে মেহেরপুর শহরের হোটেলবাজার এলাকা থেকে ওই ফেনসিডিল উদ্ধার করা হয়। জানা গেছে, মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের তালেব হালসানার ছেলে মোমিন (৩৫) গমের  বস্তার মধ্যে ফেনসিডিল বোঝাই করে বরিশালগামী একটি পরিবহনে তোলার জন্য অপেক্ষা করতে থাকে। এসময় এলাকাবাসীর সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করে। পরে মেহেরপুর ডিবি পুলিশকে খবর দেয়া হলে ডিবি পুলিশের এস আই আনিছুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ঘটনা স্থলে পৌঁছে গমের বস্তা থেকে ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।