বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডিবি’র অভিযানে ১০ গাড়ি মালিকের বিরুদ্ধে মামলা দায়ের

By মেহেরপুর নিউজ

September 05, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ সেপ্টেম্বর:

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে,  রোববার মেহেরপুর ডিবি পুলিশের এস আই আনিছুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মেহেরপুর কোর্ট এলাকায় ভ্রাম্যমান অভিযান চালায়। এসময় মোটর সাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় ১০ মোটর সাইকেল মালিকের  বিরুদ্ধে মামলা করা হয়।