বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডিবি’র পৃথক অভিযানে ১৩ বোতল মদ ও বোতল ফেনসিডিল উদ্ধার। ২ মদক ব্যবসায়ি আটক

By মেহেরপুর নিউজ

September 17, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭সেপ্টেম্বর : মেহেরপুর জেলার সদর ও গাংনী উপজেলার দু’টি গ্রামে পৃথক অভিযান চালিয়ে ১৩ বোতল মদ ও ৮ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়িকে আটক করেছে। আটক মাদক ব্যবসায়ীরা হলো সদর উপজেলার হরিরামপুর গ্রামের ফড়িং এর ছেলে রাজু ও গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের শাহ আলমের ছেলে শাহিন। জানা যায়, রোববার গোপন সংবাদেও ভিত্তিতে মেহেরপুর ডিবি পুলিশের এস আই কাফরুজ্জামান সঙ্গীয় ফোসৃ নিয়ে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের ফড়িং এর ছেলে রাজুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। ওই সময় তার স্বীকারোক্তিতে ডিবি পুলিশ তার ঘর থেকে ১৩ বোতল মদ উদ্ধার করে। অপরদিকে,ডিবি পুলিশের একটি টিম একই দিনে গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের শাহ আলমের ছেলে শাহিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে এবং তার  স্বীকারোক্তি অনুযায়ী তার বসত ঘওে তল্লাশী চালিয়ে  ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে ডিবি পুলিশ। এ ব্যাপারে মেহেরপুর সদর ও গাংনী থানায় পৃথক ২ টি মামলা হয়েছে।