টপ নিউজ

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

August 25, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ২২ বোতল ফেন্সিডিলসহ মিল্টন হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার সকালের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মিল্টন হোসেন কাজীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এস আই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে ডিবির একটি দল কাজীপুরে অভিযান চালায়। এ সময় মিল্টনকে আটক করে তার কাছ থেকে ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় । এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে