বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

October 08, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান চালিয়ে আব্দুল গনি, আব্দুল্লাহ এবং আব্দুল হামিদ নামের তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তাদের কাছ থেকে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর মুন্সিপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয় এবং ফেনসিডিল উদ্ধার করা হয়।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডি বির এস আই অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আব্দুল গনি কুষ্টিয়ার দৌলতপুর মাস্টার পাড়া এলাকার রহিম উদ্দিনের ছেলে, আব্দুল্লাহ একই এলাকার লাউ বাড়িয়া সাহেব পাড়া গ্রামের কাবরান আলীর ছেলে আব্দুল হামিদ একই গ্রামের আজিতুল্লাহর ছেলে।

মেহেরপুর ডিবির এসআই অজয় কুমার জনায়, গোপন সূত্রে খবর পেয়ে সংগীয় ফোর্স নিয়ে কাজীপুর মুন্সি পাড়া এলাকায় ওৎ পেতে থাকে, এসময় ওই তিনজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।গাংনী থানার মামলা নং ১০ তারিখ ০৮/১০/২০২০ ধারা ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) সারণির ১৪(গ)/৪১।