বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

November 24, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান ১০ গ্রাম হেরোইনসহ আমিনুল ইসলাম ও শাকিল হোসেন নামের ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটক আমিনুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের দবীর উদ্দীনের ছেলে এবং শাকিল একই গ্রামের মিনারুল ইসলামের ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে রাতে মেহেরপুর ডিবির এস আই মুক্ত রায় চৌধুরীর নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার হরিরাম গ্রামে অভিযান চালিয়ে আমিনুল ইসলাম ও শাকিল হোসেনকে আটক করা হয়। তাদের নিকট থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।