টপ নিউজ

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

January 06, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১শ ফেন্সিডিলসহ মন্টু মিয়া ও মিলন হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মন্টুমিয়া মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া মাদ্রাসা পাড়ার দোয়াত আলীর ছেলে এবং মিলন হোসেন একই গ্রামের মহিদুল ইসলামের ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এস আই মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে গাংনী উপজেলার হিন্দা এলাকায় অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১শ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।