মেহেরপুর নিউজ :
মেহেরপুর ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আমিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
ডিবি পুলিশ তার কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। আমিরুল ইসলাম মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল পিরোজপুর গ্রামের আমিরুলের বাড়িতে অভিযান চালায়।
এসময় আমিরুল কে গ্রেপ্তার করার পর তার স্বীকারোক্তি অনুযায়ী ঘর থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযানের অন্যদের মধ্যে ডিবির এএসআই আহসান, এএসআই জসীমউদ্দীন সহ ডিবির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।