বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

February 11, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ সম্রাট সর্দার নামের এক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার মেহেরপুরের গাংনী থেকে তাকে আটক করা হয়।

সম্রাট সর্দার কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাহির মাঝি সদরঘাট গ্রামের লালু সরদারের ছেলে।জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে ডিবির একটি দল গাংনী বাজার এলাকা থেকে সম্রাট সর্দার কে আটক করে। এ সময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযান অন্যদের মধ্যে ডিবির এসআই আহসান হাবীব উপস্থিত ছিলেন