বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফপ্তার

By মেহেরপুর নিউজ

April 18, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭ বোতল ফেন্সিডিলসহ জিনারুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফপ্তার করেছে।

রবিবারে অভিযান চালানো হয়।গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবি পুলিশের এস আই মো: হাবিবুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই আহসান হাবীব ও এএসআই মো: হেলাল উদ্দীন সহ গাংনী উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে জিনারুল ইসলাম (২৭) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জিনারুল কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা পার গোয়াল গ্রামের আমিরুল ইসলামের ছেলে। এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।