টপ নিউজ

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

April 21, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান গাঁজাসহ লাল্টু নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। রাতে মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামে অভিযান চালানো হয়।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল গাংনী উপজেলার জুগিন্দা থেকে লালটু কে গ্রেফতার করে। ওই সময় তার কাছ থেকে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। লালটু জুগিন্দা গ্রামের আজিজুল হকের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।