বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

April 25, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবাসহ সজীব বিশ্বাস ও হাসেম আলী নামের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফপ্তার করেছে। শনিবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবি পুলিশের এস আই মুক্ত রায় চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় এএসআই মাহাতাব, জসীমউদ্দীন সহ সঙ্গীয় ফোর্স মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে অভিযান চালিয়ে সজীব ও হাসেম আলী কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার সজীব বিশ্বাস মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের আবুল বাশার বিশ্বাসের ছেলে এবং হাসেম আলী একই গ্রামের আকুবরের ছেলে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।