বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক আটক

By মেহেরপুর নিউজ

June 13, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে জাজেদুর রহমান জিতু নামের এক যুবককে গ্রেফপ্তার করা হয়েছে। ডিবি পুলিশ তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করেছে।

রবিবার মধ্যরাতে মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় অভিযান চালিয়ে জিতুকে গ্রেফতার করে।জিতু মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার জামসেদুর রহমানের ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি এস আই মুক্ত রায় চৌধুরী,পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই মো: মাহাতাব উদ্দিন, এএসআই আহসান হাবীব ও এএসআই মো: ইব্রাহিম বিশ্বাস ও সঙ্গীয় ফোর্স সহ মেহেরপুর পৌরসভার মল্লিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো: জাজেজুর রহমান জিতু (২৬) গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।