বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ ব্যক্তি গ্রেপ্তার

By মেহেরপুর নিউজ

August 06, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ সুজন আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপাড়া এলাকা থেকে সুজন আলীকে গ্রেফতার করা হয়।

সুজন আলী নয়াপাড়া গ্রামের রহিম বক্স এর ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে ডিবির একটি দল নয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় সুজন আলীকে গ্রেফতার করে। তার কাছ থেকে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।