বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে পলাতক আসামি গ্রেফতার

By মেহেরপুর নিউজ

August 17, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে হাসান আলী নামের মাদক মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে মেহেরপুর শহরের ভূমি অফিস পাড়ার মোড় এলাকা থেকে হাসান আলীকে গ্রেফতার করে। হাসান আলি মেহেরপুর শহরের ঘোসপাড়ার আখের আলীর ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে শহরের ভূমি অফিস পাড়া এলাকায় অভিযান চালায়। এসময় হাসান আলীকে গ্রেপ্তার করে। তার নামে মেহেরপুর সদর থানায় মাদকের মামলা রয়েছে। অভিযানে অন্যদের মধ্যে এসআই রুবেল আহমেদ, এএসআই আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।