মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আজিজুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করেছে।
রবিবার দিবাগত রাতে মেহেরপুর শহরের ভূমি অফিস মোড় এলাকা থেকে আজিজুল কে গ্রেফতার করে। আজিজুল ইসলাম মেহেরপুর শহরের শিশু বাগানপাড়া রমজান আলীর ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এস আই অজয় কুমার কুন্ড’র নেতৃত্বে এএসআই হেলাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স মেহেরপুর পৌরসভার ভূমি অফিস পাড়ার মোড় এলাকায় অভিযান চালিয়ে মোঃ আজিজুল ইসলাম রুমি (৪২) কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২ গ্রাম হেরোইন এবং হিরোইন বিক্রি করার ৭০০ টাকা উদ্ধার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।