বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে প্যাথেডিনসহ এক যুবক গ্রেফতার

By মেহেরপুর নিউজ

September 04, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে নেশাজাতীয় প্যাথেডিন সহ আশরাফুল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। শুক্রবার দিবাগত রাতে মেহেরপুর ব্র্যাক অফিসের কাছ থেকে আশরাফুলকে আটক করা হয়।

আশরাফুল চুয়াডাঙ্গার দৌলোদিয়ার এলাকার ফয়েজ মণ্ডলের ছেলে। গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি এস আই অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই মো: আহসান হাবীব,এ এস আই হেলাল উদ্দিন, এ এস আই মোঃ মাহাতাব উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স মেহেরপুর ব্রাক অফিস এলাকায় অভিযান চালিয়ে মোঃ আশরাফুলকে আটক করেন। এ সময় তার সঙ্গে থাকা একটি ইজিবাইকসহ ৩টি নেশাজাতীয় প্যাথেডিন উদ্ধার করেন। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।