বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

By মেহেরপুর নিউজ

September 09, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে রকিব মিয়া ও আশিক ইসলাম নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ডিবি পুলিশ তাদের কাছ থেকে ৫ বোতল ফেন্সিডিল ও ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী বাজার এলাকা থেকে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার রকিব মিয়া কাথুলী গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং এবং আসিক একই এলাকার মকবুল হোসেনের ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির ওসি মোঃ জুলফিকার আলীর নেতৃত্বে, এস আই অজয় কুমার কুন্ডু, এ এস আই হেলাল উদ্দিন, এ এস আই মোঃ মাহাতাব উদ্দিন গাংনী থানার কাথুলী বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।