মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৮ আগষ্ট : মেহেরপুর ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর গ্রাম থেকে ১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। জানা যায়,মঙ্গলবার সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর ডিবি পুলিশের এস আই কাফরুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সদর উপজেলার কালাচাঁদপুর গ্রামের খোকা শেখের ছেলে জসিমের বাড়িতে অভিযান চালিয়ে তার ঘর থেকে ১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় জসিম ডিবি পুলিশেল আগমনী টের পেয়ে পালিয়ে যায়। এঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।