মেহেরপুর নিউজ :
মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে জিয়ারুল মন্ডল ও আশিক ইসলাম নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি পুলিশ ওই দুই মাদক ব্যবসায়ী নিকট থেকে ২৪ বোতলমফেনসিডিল উদ্ধার করেছে। রবিবার বিকালের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদ্বয়কে গ্রেপ্তার করেন।
গ্রেফতার জিয়ারুল মন্ডল গাংনী উপজেলার সহড়াতলা গ্রামের জৌলুস মণ্ডলের ছেলে এবং আশিক ইসলাম একই গ্রামের আশাদুল মন্ডল এর ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র এস আই মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এস আই সুলতান মাহমুদ এ এস আই মোঃ আহসান হাবীব এ এস আই মোঃ হেলাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স গাংনী উপজেলার হাড়াভাংগা এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময় জিয়ারুল মন্ডল ও আশিক ইসলামকে গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মেহেরপুরের গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।