বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

By মেহেরপুর নিউজ

December 09, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ সঞ্জায় কুমার দাস ও প্রশান্ত কুমার দাস নামের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার রাতে মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রাম থেকে সঞ্জয় কুমার দাস ও প্রশান্ত কুমার দাস কে গ্রেফতার করা হয়। সঞ্জায় কুমার দাস বেতবাড়িয়া দাস পাড়া গ্রামের ভব দাসের ছেলে এবং প্রশান্তকুমার একই গ্রামের রবিদাসের ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে সঙ্গীয় সুলতান মাহমুদ, হাবিবুর রহমান,এএসআই আহসান হাবীব, হেলাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স বেতবাড়িয়া গ্রামে অভিযান চালান। এ সময় সঞ্জয় ও প্রশান্ত কে গ্রেপ্তার করার পর তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।