বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

By মেহেরপুর নিউজ

March 14, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযানে রাসেল মিয়া ও সাজু মিয়া নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

রবিবার দিবাগত রাতে মেহেরপুর শহরের গরুর হাট এলাকা থেকে রাসেল ও সাজু কে গ্রেফতার করা হয়। মোঃ রাসেল(২৪) মেহেরপুর শহরের পোস্ট অফিস পাড়া মোঃ জামাল হোসেনের ছেলে এবং মোঃ সাজু মিয়া(২১) সদর উপজেলার মহামারী গ্রামের মৃত আফসার মিয়ার ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এস আই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে ,এসআই বিশ্বজিৎ সরকার সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।একসময় গরুর হাট এলাকা থেকে সাজু ও রাসেলকে গ্রেপ্তার করার পর তার কাছ থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।