বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডিবি পুলিশের অভিযান ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

May 23, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৫ বোতল ফেনসিডিলসহ আরিফুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

রবিবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রাম থেকে আরিফুল কে গ্রেফতার করা হয়।আরিফুল সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের খেজুম উদ্দিনের ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালান। এসময় আরিফুলকে ৩৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একটি মামলা দায়ের করা হয়েছে।