বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

July 23, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সৌরভ আলীকে গ্রেফতার করেছে। শুক্রবার দিবাগত রাতে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর কাচারী পাড়া এলাকা থেকে সৌরভ কে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার সৌরভ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হরিণগাছী গ্রামের আব্দুল হালিমের ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র এসআই বিশ্বজিৎ সরকারের নেতৃত্বে, ডিবির এএসআই মাহাতাব, হেলাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে কাজিপুর এলাকায় অভিযান চালান। এসময় সৌরভ আলীকে গ্রেফতার করার পর তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।