বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

January 22, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী খোশবার মন্ডলকে আটক করেছে। সোমবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি এলাকা থেকে খোসবারকে আটক করা হয়।

আটক খোসবার মন্ডল মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের মৃত দেলবার মন্ডলের ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ পরিদর্শক রত্নেশ্বর কুমার মন্ডলের নেতৃত্বে এসআই নূর মোহাম্মদ মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি (কারিকর পাড়া) গ্রামস্থ নাঈম কফি হাউজের সামনে মেহেরপুর ঢাকা গামী গোল্ডেন লাইন পরিবহন তল্লাশি অভিযান চালান।

এ সময় গোয়েন্দা পুলিশের উপস্থিতি টের পেয়ে খোশবার মণ্ডল পালাবার চেষ্টা করে। এ সময় তাকে আটক করা হয়। তার হাতে থাকা ব্যাগ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।