বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডিবি পুলিশের ইয়াবাসহ এক যুবক গ্রেফতার

By মেহেরপুর নিউজ

August 16, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মাসুদ পারভেজ নামের এক যুবককে গ্রেফতার করেছে। সোমবার সন্ধ্যার দিকে মেহেরপুর শহরের ভূমি অফিস পাড়ার মোড় এলাকা থেকে মাসুদ পারভেজকে গ্রেফতার করে।

মাসুদ পারভেজ মেহেরপুর শহরের শিশু বাগানপাড়া কামরুল ইসলাম খোকনের ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি ইন্সপেক্টর শাহ আলমের নেতৃত্বে শহরের ভূমি অফিস পাড়া এলাকায় অভিযান চালায়। এসময় মাসুদ পারভেজকে গ্রেফতার করার পর তার নিকট থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করেন। অভিযানে অন্যদের মধ্যে এসআই রুবেল আহমেদ, এএসআই আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।