মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনীতে ৫৫ পিস ইয়াবাসহ মিজানুর রহমান (২০) নামে একজনকে আটক করেছে মেহেরপুর গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই দিনে মুজিবনগরে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল উদ্ধার করেন তারা।
বৃহস্পতিবার রাত আটটায় মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নির্দেশে ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে গাংনী থানার কাজিপুর বেতবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে আটক করে মেহেরপুর গোয়েন্দা( ডিবি) পুলিশ। এই সময় তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটককৃত জনিরুল রহমান কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার দাইড়পাড়ার বাসিন্দা জহিরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে গাংনী থানায় একটি নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। এদিকে একই দিনে মেহেরপুর ডিবি পুলিশের এ এস আই জসীমউদ্দীনের নেতৃত্বে মুজিবনগর থানার মোনাখালী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বাজাজ বক্সার মোটরসাইকেল উদ্ধার করেন তারা।