বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফপ্তার

By মেহেরপুর নিউজ

June 08, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ মিনারুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফপ্তার করা হয়েছে। মিনারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রামের আবদুল হান্নানের ছেলে।

ডিবি পুলিশের সদস্যরা তার কাছ থেকে ৬ বতোল ফেনসিডিল উদ্ধার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশের এস আই মুক্ত রায় চৌধুরী পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই মো: ইব্রাহিম বিশ্বাস, এএসআই মো: হেলাল উদ্দীন ও এএসআই মোঃ আহসান হাবীব মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর (ব্রিজপাড়া) এলাকায় অভিযান চালিয়ে মো: মিয়ারুল ইসলাম (৫০) গ্রেফতার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।