বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডিবি পুলিশের ফেন্সিডিল উদ্ধার

By মেহেরপুর নিউজ

January 23, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধার করেছে। শনিবার দুপুরের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এস আই মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে গাংনী উপজেলার কাজীপুর এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় ফেন্সিডিল ব্যবসায়ী কাজিপুর গ্রামের এনামুল হকের ছেলে সাইফুল ইসলাম (৩৫ ) ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে  ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।