বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

July 10, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে দবির আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার ডিবি পুলিশ তাকে আটক করে। আটক দবির আলী মেহেরপুর গাংনী উপজেলার নওয়াপাড়া নবীন পুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এস আই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে ডিবির একটি দল মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে দবীর আলীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।