বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ এক যুবক আটক

By মেহেরপুর নিউজ

October 01, 2020

মেহেরপুর নিিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী  অভিযানে গাঁজাসহ মর্তুজা হাবিব নাঈম নাঈম নামের এক যুবককে আটক করেছে।

বুধবার রাতে মেহেরপুরের গাংনী বাজার এলাকা থেকে নাঈমকে আটক করা হয়। নাঈম গাংনী থানা পাড়া নাসির উদ্দিনের ছেলে। গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের এস আই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে গাংনী বাজার এলাকায় হুদা ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে তাকে আটক করে।

এ সময় তার কাছ থেকে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটি মামলা দায়ের করা হয়েছে।