মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া পিরতলা মাঠ এলাকায় এ অভিযান চালানো হয়।
মেহেরপুর ডিবি পুলিশের এস আই মুক্ত রায় চৌধুরীর নেতৃত্বে এদিন গাংনী উপজেলার নওদাপাড়া পিরতলা মাঠে অভিযান চালিয়ে মুন্নাত (৩৬) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক মুন্নাত পিরতলা গ্রামের ইন্তাজ ছেলে। এ ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।