বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

November 23, 2020

মেহেরপুর নিউজ :

মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান ১০ বোতল ফেন্সিডিল সহ ডালিম রেজা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক ডালিম রেজা মেহেরপুর শহরের মল্লিকপাড়া রবিউল ইসলামের ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে রাতে মেহেরপুর ডিবির এস আই মুক্ত রায় চৌধুরীর নেতৃত্বে মেহেরপুর সদর উপজেলার বাড়িবাকা এলাকায় অভিযান চালিয়ে ডালিম রেজাকে আটক করা হয়। তার নিকট থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে আরও মাদক মামলা বিচারাধীন আছে বলে জানা গেছে।