টপ নিউজ

মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

December 07, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ জাকির হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার সন্ধ্যার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি এলাকা থেকে জাকির হোসেনকে আটক করা হয়।

জাকির হোসেন গাংনী উপজেলার চৌগাছা গ্রামের আওলাদ হোসেনের ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এস আই মো: হাবিবুর রহমান এর নেতৃত্বে গাংনীর উপজেলার সাহারবাটি এলাকায় অভিযান চালায়।

এসময় মো: জাকির হোসেন (৫৫) কে ৩ শত গ্রাম গাঁজা ও তার ব্যবহারিত একটি মটরসাইকেলসহ জাকির হোসেনকে আটক করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা মামলা দায়ের করা হয়েছে।