মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১শ বোতল ফেন্সিডিলসহ এক মহিলা ও ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। সোমবার দুপুরের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রাম থেকে ডিবি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে ডিবির একটি দল মোনাখালী ঈদগা মাট এর কাছে উৎপেতে থাকে, এসময় মুজিবনগরের দিক থেকে আসা একটি ইজিবাইক কে চ্যালেঞ্জ করে, পরে ইজিবাইকটি থামিয়ে রেজাউল হক খয়রুন বেগম ও ইজিবাইক চালক শাহজাহান মিয়াকে আটক গ্রেপ্তার করে।
এ সময় যে ইজিবাইক তল্লাশি চালিয়ে ১শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।আটক রেজাউল চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় গ্রামের ইউসুফ আলীর ছেলে, খয়রুন বেগম একই গ্রামের হায়দার আলীর স্ত্রী এবংও ইজিবাইক চালক শাহজাহান সাজ্জাদ হোসেনের ছেলে।ফেনসিডিল বহন করার কাজে ব্যবহার করায় ইজিবাইক ও ৩ টি মোবাইল উদ্ধার করে। এ ঘটনায় মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।