মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ হাবিবুর রহমান নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফপ্তার করেছে।
শুক্রবার দিবাগত রাতে শোলমারী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার হাবিবুর রহমান শোলমারী গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এস আই মো: হাবিবুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এ এস আই মোঃ হেলাল উদ্দিন, এএসআই মোঃ ইব্রাহিম বিশ্বাস এএসআই আহসান হাবীব সহ ডিবির অন্য সদস্যরা মেহেরপুর সদর উপজেলার শোলমারী এলাকায় অভিযান চালিয়ে মোঃ হাবিবুর রহমানকে (৩৮) গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নাইনে নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।