বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

September 18, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে দেড় কেজি গাঁজাসহ মারফত আলী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার  করা হয়েছে।

শনিবার সন্ধার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা গ্রামে থেকে মারফত আলীকে গ্রেফতার করা হয়। মারফত আলী গাংনী উপজেলার জোড়াঘাট গ্রামের ইনারুল ইসলাম এর ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির পরিদর্শক তরিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় এসআই অজয় কুমার কুন্ডু,এএসআই হেলাল উদ্দিনসহ ডিবির একটি দল সহড়াতলা গ্রামে অভিযান চালায়। এসময় মারফত আলীকে গ্রেপ্তার করেন। তার কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।