বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

By মেহেরপুর নিউজ

April 08, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনীতে ১’শ ৫০ পিচ ইয়াবাসহ রফিকুল ইসলাম (৩২) নামের এক যুবককে আটক করেছে মেহেরপুর জেলা ডিবি পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক কা হয়।

আটককৃত রফিকুল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামের মঈন উদ্দীনের ছেলে। মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল আলম জানান,গাংনী উপজেলার পীরতলা এলাকা দিয়ে মাদক পাঁচার হচ্ছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এসআই বিশ্বজিৎ সরকার ও এএসআই আহসান হাবীব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১’শ ৫০পিচ ইয়াবাসহ রফিকুলকে আটক করে। আটককৃত রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা প্রক্রিয়াধীন।