বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে হেরোইনসহ যুবক আটক

By মেহেরপুর নিউজ

November 25, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৬ গ্রাম হেরোইনসহ হাবিবুর রহমান হাবিব নামের এক যুবককে আটক করেছে।

আটক হাবিবুর রহমান হাবিব মেহেরপুর শহরের হঠাৎপাড়া তুফান শেখের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলের দিকে মেহেরপুর শহরের হঠাৎ পাড়া এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।