বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে গাজা এক যুবক আটক

By মেহেরপুর নিউজ

November 25, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪শ গ্রাম গাজা আব্দুল কাদের নামের এক যুবককে আটক করেছে।

আটক কাদের মেহেরপুর সদর উপজেলার ইসলামনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মেহেরপুর সদর উপজেলার ইসলামনগর পশ্চিম পাড়া এলাকা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।