বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেনসিডিলসহ ৩ যুবক আটক

By মেহেরপুর নিউজ

November 29, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে সোহেল, ফরিজুল ইসলাম রফিকুল ইসলাম, এজাজুল হক নামের ৩ যুবককে ফেনসিডিলসহ আটক করেছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে এ ৩ যুবককে আটক ৩ যুবককে আটক করা হয় । আটক সদর উপজেলার রাজাপুর গ্রামের মোলাদ আলীর ছেলে, রফিকুল ওয়ারেশ আলি ছেলে এবং এজাজুল ফজলুর রহমানের ছেলে। ডিবি পুলিশ এদের কাছ থেকে ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

মেহেরপুর ডিবি পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রাম থেকে তিনজনকে আটক করা হয়। এ ব্যাপারে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।