বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডিবি পুলিশ অভিযানে মাদক মামলার পলাতক আসামী আটক

By মেহেরপুর নিউজ

February 10, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামী বানারুল ইসলামকে আটক করেছে। বুধবার সন্ধ্যা দিকে বানারুলকে আটক করা হয়। বানারুল মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল গ্রামের নাছরুল ইসলামের ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।