বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডিবি পুলিশ অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

By মেহেরপুর নিউজ

August 21, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী জহিরুল ইসলাম খোকনকে গ্রেফতার করেছে। শনিবার মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর কালিতলা নামক স্থান থেকে জহুরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জহিরুল ইসলাম খানপুর গ্রামের রূপচাঁদার ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি পুলিশের এসআই মুক্ত রায় চৌধুরীর নেতৃত্বে এস আই অজয় কুমার কুন্ডু, এএসআই হেলাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স কালিতলা নামক স্থানে অভিযান চালায়। এসময় জহুরুল ইসলামকে গ্রেপ্তার করার পর তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিব নগর থানায় একটি মামলা হয়েছে।