বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুর ডিবি পুলিশ অভিযানে মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার

By মেহেরপুর নিউজ

October 20, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুর ডিবি পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামী হাসান আলীকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রাম থেকে হাসান আলীকে গ্রেফতার করা হয়। হাসান আলী রাধাকান্তপুর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে। জানাগেছে, মেহেরপুর ডিবি’র এস আই মোঃ হাবিবুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এ এস আই আহসান হবীবসহ মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে অভিযান চালিয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ১৪(খ)/১৯(ক)/৪১ এর পলাতক আসামী মো: হাসান আলীকে গ্রেফতার করা হয়।হাসান আলীর বিরুদ্ধে মেহেরপুর থানার মামলা নং-০৩ সহ আরো ৪টি মামলা রয়েছে বলে জানা গেছে।