মেহেরপুর নিউজ:
বিভিন্ন মামলার পলাতক আসামী ফাকের আলী ওরফে তানভীরকে আটক করা হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। তানভীর মেহেরপুর শহরের বেড়পাড়ার আক্কাস আলীর ছেলে।
গোপন সূত্রে খবর পেয়ে ডিবির এস আই অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে মেহেরপুর থানার মামলা নং ২২ তারিখ ২২-৯-২০২ ধারা ২০১৮সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮ (ক) / ৪১ এর পলাতক আসামী তানভীর কে আটক করেন । তার বিরুদ্ধে আরো দুইটি মাদকের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।