মেহেরপুর নিউজ:
মেহেরপুর তথ্য আপা ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়) মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি কুঠিবাড়ি প্রাঙ্গণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাসুদূল আলমের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিম, জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরা হিরা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু।